বর্তমান পৃথিবীতে মানুষের মূল্য একেবারে কমে গেছে। আগে মানুষ যেভাবে পাখিকে হত্যা করত ঠিক তেমনি বর্তমানে মানুষ মানুষকে হত্যা করছে। একদিন কমে যাবে মানুষের সংখ্যা। কারণ এক সময় বেশীর ভাগ মানুষ খাদ্যের অভাবে মারা যেত আর এখন মারা যায় ক্ষমতার লড়াইয়ে। সবাই ক্ষমতাকে জীবনের চেয়ে বেশী মুল্যবান মনে করে। যদি জীবন না থাকে তাহলে ক্ষমতা দিয়ে কি হবে সেটা কেউ বুঝে না। সাগরে জেলেরা মাছ ধরতে গেলে জলদস্যু কিংবা অন্যকোন কারনে কোন মানুষ সাগরে মারা গেলে বাকীরা ফিরে আসার পর বলে আমাদের একজন খরচ হয়ে গেছে। ঠিক তেমনি বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিতে মানুষ খরচ হয়ে যাচ্ছে। এসব মানুষের কোন মুল্য কারো কাছে নেই।